Most Recent Post
Home / কুমিল্লা বিভাগ / কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৩, তারিখ ২০ জুন ২০২৬, জিআর নং-১৩৬/২৬ (বি-পাড়া), পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের হওয়া চুরি মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২০), মো. রুবেল (২২), উভয়ের পিতা আলমগীর হোসেন ও মাতা নাছিমা বেগম; মো. শাহাদাত হোসেন (২৩), পিতা বিল্লাল হোসেন, মাতা জুলেখা বেগম। তাদের সবার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর (পশ্চিমপাড়া) এলাকায়। এছাড়া একই মামলায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর ৫ মাস বয়সী এক শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পরিচয় আইনগত কারণে প্রকাশ করা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

 

About bdpratinioto

Check Also

কারবালা প্রান্তরে শহিদের আত্মত্যাগ মানবজাতির জন্য সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত :এসপি মিজানুর রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: কারবালা আমাদের শেখায়—ক্ষমতার লোভে সত্যের সঙ্গে আপস করা যাবে না। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *