Most Recent Post
Home / বরিশাল বিভাগ / বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন, সাবেক পৌর মেয়র মোঃ শাজাহান কবির, মাই টিভির বরগুনা প্রতিনিধি শফিকুল ইসলাম স্বপন, চ্যানেল এস-এর প্রতিনিধি সোহরাব হোসেন, আনসার বিডিপি উপজেলা কর্মকর্তা আঃ মান্নান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান বৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন বলেন, উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। এ ক্ষেত্রে জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন এবং অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

About bdpratinioto

Check Also

কুমিল্লা নগরীতে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার -৪

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় বিদেশি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *