Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাত

ডিসি এসপি’র সাথে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব নারায়ণগঞ্জ জেলা শাখার সৌজন্য সাক্ষাত

বাংলাদেশ প্রতিনিয়ত রিপোর্ট:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধিত বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নবগঠিত কমিটি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সোমবার (২৯ জুন) দুপুরে সংগঠনের উদ্যোগে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে কাজ করা যায়। সমাজের প্রতিটি সমস্যা সংক্রান্ত বিষয় তুলে ধরা যায় এবং সমস্যা সমাধানে দ্রুত কাজ করা যায়। আপনারা যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি সর্ব বিষয়ে আপনাদের সহযোগিতা করবো। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। দেশের মূল স্তম্ভের একটি। সমাজের প্রতিটি বিষয়ে সাংবাদিকরা প্রতিনিয়ত কাজ করে চলেছে। আপনারা সমাজের সমস্যাগুলো পত্রিকার মাধ্যমে তুলে ধরুন আমরা সেগুলো সমাধানে দ্রুত পদক্ষেপ নিবো। তিনি যেকোন বিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ সংগঠনের সাফল্য কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সভাপতি জাহাঙ্গীর আলম জনি, সহ-সভাপতি মাহমুদুল ইসলাম সৌরভ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, অর্থ সম্পাদক সাজু হোসেন, দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক জহিরুল হক, কার্যকরী সদস্য মোক্তার হোসেন, মোঃ হোসেন খান সুজন ও শাহজাহান চৌধুরী মাসুম।

 

About bdpratinioto

Check Also

মাত্র ৫ দিনের মধ্যে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার সহ উদ্ধার ৩টি গাড়ি: এসপি মিজানুর রহমান

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: নারায়ণগঞ্জের ফতুল্লায় জজ কোর্ট সংলগ্ন পার্কিং এলাকা থেকে চুরি হওয়া ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *