Most Recent Post

TimeLine Layout

জুলাই, ২০২৬

  • ১৭ জুলাই

    ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন

    আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোলচত্বরে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকালে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক ...

    Read More »
  • ১৭ জুলাই

    বরগুনায় জুলাই শহীদ দিবস পালিত: স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

    সোহরাব বরগুনা: যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে জুলাই শহীদ দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে বরগুনা সার্কিট হাউজ মাঠ সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই বিপ্লবের শহিদদের স্মরণ করা হয়। অনুষ্ঠানে সর্বপ্রথম শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। ...

    Read More »
  • ১৭ জুলাই

    নারায়ণগঞ্জে শ্রদ্ধা ও নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস

    এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : যথাযোগ্য মর্যাদা ও দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হয়েছে ১৬ জুলাই শহীদ দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় নারায়ণগঞ্জের হাজিগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই ...

    Read More »
  • ১৭ জুলাই

    জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

    মোট সামিউল হোসেন দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে জুলাই শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সামিউল ইসলাম, ...

    Read More »
  • ১৭ জুলাই

    কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫

    এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে মোট ১১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্য, ডাকাতি মামলার এক আসামি এবং চুরি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার ...

    Read More »
  • ১৭ জুলাই

    টেকনাফ-উখিয়ায় র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

    ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় পৃথক অভিযানে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রশিদুল ইসলাম (৩০)কে ...

    Read More »
  • ১৭ জুলাই

    উখিয়ায় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও সার জব্দ, আটক ৫

    ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ৬৪ পৃথক দুটি অভিযানে ৭ হাজার ৭১৫ পিস ইয়াবা, একটি সিএনজি, ১৩ বস্তা ইউরিয়া সার এবং চারজন সার পাচারকারীসহ মোট পাঁচজনকে আটক করেছে। বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি উখিয়ার হোয়াইক্যং ...

    Read More »
  • ১৭ জুলাই

    শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    দিরাই প্রতিনিধি: সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম ওয়েভ (WAVE)-এর উদ্যোগে “শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় নারীর ক্ষমতায়নের গুরুত্ব” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকালে দিরাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওয়েভ দিরাইয়ের সমন্বয়কারী ...

    Read More »
  • ১৭ জুলাই

    দিরাইয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রীর উপহার

    দিরাই প্রতিনিধি: প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ৬৫ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস (ইউনিফর্ম), জুতা, মোজা এবং পরিবেশবান্ধব পাটের তৈরি স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ( ১৬জুলাই ) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ...

    Read More »
  • ১৭ জুলাই

    ‎বাগেরহাটে নিজ ঘর থেকে দম্পতির মরদেহ উদ্ধার: রহস্যের বেড়াজালে পারিবারিক কলহের ছায়া

    ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাটঃ ‎ ‎বাগেরহাটের শরণখোলায় পারিবারিক বিরোধের জেরে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যেখানে মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া একটি চিরকুট এবং দুই মাস বয়সী জীবিত শিশুকে ঘিরে সৃষ্টি হয়েছে গভীর রহস্য। ‎ ‎বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজৈর গ্রামে নিজ ঘর থেকে কবির হাওলাদার ও তার স্ত্রী হালিমা বেগমের মরদেহ উদ্ধারের ঘটনাটি ...

    Read More »