Most Recent Post
Home / সারাদেশ / মাধবপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

মাধবপুরে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। দলের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা, তৃণমূলের মতামত গ্রহণ এবং এলাকার উন্নয়ন নিয়ে শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মাধবপুরের হোটেল হাইওয়ে ইনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা স্থানীয় বিভিন্ন সমস্যা, সাংগঠনিক কার্যক্রম ও উন্নয়ন চাহিদার বিষয়গুলো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের মূল শক্তি। জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং দলের শৃঙ্খলা বজায় রাখতে হবে। বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. শাহজাহান বলেন, বিভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান বলেন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। সভায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। শেষে দলকে আরও সুসংগঠিত ও জনগণমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

 

About bdpratinioto

Check Also

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আব্দুল্লাহ্ আল মামুন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী আত্মমানবতার সংগঠন. আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়. এক চোখ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *