Most Recent Post
Home / সারাদেশ / বরগুনায় ডিবির অভিযানে ৩,৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’এসপি

বরগুনায় ডিবির অভিযানে ৩,৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’এসপি

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার নতুন বাসস্ট্যান্ড এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও টেকনাফ থেকে ইয়াবা এনে বরগুনাসহ বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

শনিবার দুপুর ১২ টায় প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, বরগুনা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা)-এর সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় নতুন বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম থেকে বরগুনাগামী একটি যাত্রীবাহী বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার বহনকৃত ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. সাখাওয়াত হোসেন (৪৭)। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে এই মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম (সেবা) বলেন, মাদকের বিরুদ্ধে বরগুনা জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী, পরিবহনকারী, সরবরাহকারী কিংবা পৃষ্ঠপোষক কাউকেই ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতায় আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত বরগুনা গড়ে তুলতে বদ্ধপরিকর। সন্দেহজনক যেকোনো তথ্য পুলিশকে জানালে তথ্যদাতার পরিচয় সর্বোচ্চ গোপন রাখা হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৪ জুলাই পর্যন্ত বরগুনা জেলায় ৫৪৬টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২০৫টি মাদক মামলা দায়ের, ১৭৬ জনকে গ্রেফতার এবং ১০ হাজার ১৫৩ পিস ইয়াবা, ১২ দশমিক ৩৫৩ কেজি গাঁজা, ৯টি গাঁজার গাছ, হেরোইন, চোলাই মদ ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। বরগুনা জেলা পুলিশ মাদকবিরোধী অভিযানের পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাসস্ট্যান্ড, বাজার ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত মোবাইল টহল, চেকপোস্ট ও বিশেষ নজরদারি কার্যক্রম অব্যাহত রেখেছে।

 

About bdpratinioto

Check Also

উখিয়ায় কোটি টাকার ইয়াবা উদ্ধার, বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাল পাচারকারীরা

মাজিবুল হক:স্টাফ রিপোর্টার টেকনাফ: কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *