Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / রোহিঙ্গা ক্যাম্পে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে আগুন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। দুই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট কাজ করছে বলে জানান রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ তানজীম।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা বিকেল ৫টার দিকে বলেন, আগুন এখনও জ্বলছে। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন সদস্যরা কাজ করছেন। এখনও পর্যন্ত কী পরিমাণ বসতঘরের ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপে জনসেবায় ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায়,ইকবাল হোসেন(ভেন্ডার)

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *