Most Recent Post
Home / খেলাধুলা / দ্বিতীয় ওয়ানডে থেকেও ছিটকে গেলেন টেলর

দ্বিতীয় ওয়ানডে থেকেও ছিটকে গেলেন টেলর

বাংলাদেশ প্রতিনিয়ত খেলাডেস্ক: বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দলের অন্যতম ব্যাটসম্যান রস টেলরকে দলে পায়নি নিউ জিল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতে তার ফেরা কথা থাকলেও তা হচ্ছে না।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে তিনি খেলতে পারবেন না দ্বিতীয় ওয়ানডেতে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট।

টেলরের বিকল্প হিসেবে দলে নেওয়া হয়েছিল মার্ক চ্যাপম্যানকে। তবে চ্যাপম্যান সুযোগ পাননি। প্রথম ম্যাচে  অভিষেক হয়েছে ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের।

প্রথম ওয়ানডেতে জিতে সিরিজে এগিয়ে আছে নিউ জিল্যান্ড। কাল দ্বিতীয় ওয়ানডে জিতলেই নিশ্চিত হয়ে যাবে সিরিজ। এ দিকে বাংলাদেশের জন্য ম্যাচটি বাঁচা-মরার লড়াই।

About bdpratinioto

Check Also

আফগানিস্তানের দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক: আফগানিস্তান ক্রিকেটে নতুন অধ্যায় শুরু হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *