Most Recent Post
Home / রাজনীতি / স্বাধীনতাবিরোধীদের মূলোৎপাটন করতে হবে: তথ‌্যমন্ত্রী

স্বাধীনতাবিরোধীদের মূলোৎপাটন করতে হবে: তথ‌্যমন্ত্রী

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: এখনো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, কৃষ্টি, সংস্কৃতির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব‌্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দী পরেও যারা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, তাদের মূলোৎপাটনের প্রত্যয় ব্যক্ত করেছেন।’

শুক্রবার (২৬ মার্চ) সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তথ‌্যমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু, যার নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটি আমাদের বড় অর্জন।’

ড. হাছান মাহমুদ  বলেন, ‘বাংলাদেশ আজ খাদ্যে উদ্বৃত্তের দেশ, পৃথিবীর বুকে বাংলাদেশ আজ একটি গর্বিত দেশ। বাঙালি একটি গর্বিত জাতি। আর এ অর্জন সম্ভব হয়েছে শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণে।’

About bdpratinioto

Check Also

জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *