Most Recent Post
Home / জাতীয় / লকডাউনে শিল্পকারখানা চালু থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

লকডাউনে শিল্পকারখানা চালু থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, এক সপ্তাহের লকডাউনে খোলা থাকবে শিল্প কলকারখানা। সেখানে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে শিফটিং ডিউটি করবেন।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে প্রতিমন্ত্রী এ কথা জানান।

এর আগে দেশে লাগাতার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার কারণে আগামী সোমবার (৫এপ্রিল) থেকে সারা দেশ এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি নিজের সরকারি বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দেওয়া হচ্ছে। আগামী সোমবার থেকে ৭দিন এই লকডাউন বলবৎ থাকবে।

About bdpratinioto

Check Also

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরব না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কোনো পরিস্থিতিতেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসা হবে না বলে দৃঢ় প্রত্যয় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *