Most Recent Post
Home / রাজনীতি / করোনা মোকাবিলাই এখন আ.লীগের রাজনীতি

করোনা মোকাবিলাই এখন আ.লীগের রাজনীতি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনা মোকাবিলাই এখন আওয়ামী লীগের রাজনীতি, এখন আর অন্য কোন রাজনীতি নেই।

তিনি বলেন, আওয়ামী লীগে সুবিধাভোগী কর্মীদের দরকার নেই, দরকার শাজাহানের মতো নিবেদিতপ্রাণ কর্মীদের।

করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়ে যাওয়ায় দলীয় নেতাকর্মীদের শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সারাদেশে ক্যাম্পেইন করে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে এখন থেকে ঘরোয়াভাবে সীমিত আকারে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে।

বাংলাদেশের রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ হারিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিকদের মধ্যে পারস্পরিক বিশ্বাস গড়ে তুলতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে টিমওয়ার্ক গড়ে তুলতে হবে।

দেশের সামর্থবানদের প্রতি অনুরোধ করে ওবায়দুল কাদের বলেন, করোনার এই দুঃসময়ে অস্বচ্ছল মানুষের সহযোগিতা একান্ত কাম্য।

এর আগে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রয়াত এইচ টি ইমামের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

About bdpratinioto

Check Also

আয়াতুল্লাহ আলী খামেনি হত্যায় তীব্র নিন্দা, সংঘাত বন্ধের আহ্বান চরমোনাই পীরের

নিজস্ব প্রতিবেদক: ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যার ঘটনায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *