Most Recent Post
Home / খেলাধুলা / লকডাউনে চলবে বাংলাদেশ গেমস

লকডাউনে চলবে বাংলাদেশ গেমস

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: সোমবার থেকে দেশে সাতদিনের লকডাউন শুরু হলেও বাংলাদেশ গেমস চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেন গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন। সরকারি প্রজ্ঞাপন পাওয়ার পর গেমস বন্ধ করবে বলে জানালেন তিনি।

অনেকটা ঝুঁকি নিয়ে দেশের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের পর্দা উঠে গত ১ এপ্রিল। এ গেমস চলবে ১০ এপ্রিল পর্যন্ত। দেশব্যাপী সাতটি জেলার ২৯টি ভেন্যুর এই ক্রীড়াযজ্ঞে ৩১ ডিসিপ্লিনের ৫৩০০ ক্রীড়াবিদ ১২৭১টি পদকের জন্য লড়ছেন। এর মধ্যে সোনা ও রৌপ্য পদক রয়েছে ৩৭৮টি। এরই মধ্যে কয়েকটি ইভেন্টের লড়াই শেষ হয়েছে। দুই-একদিনের মধ্যে আরও কয়েকটি ইভেন্ট চূড়ান্ত হবে।

গেমসের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান বশির আহমেদ মামুন বলেন, ‘সরকারি প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত গেমস চলতেই থাকবে। প্রজ্ঞাপন জারি হওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে গেমস এর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। যেহেতু ৪ এপ্রিল পর্যন্ত অনেকগুলো ইভেন্টের ফাইনাল তাই ওই সময় পর্যন্ত গেম চলবে।’

গেমসটি গত বছরের এপ্রিলে হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হয়নি।

About bdpratinioto

Check Also

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি নাও দিতে পারে সরকার

স্পোর্টস ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *