এনামুল হক ছোটন : “কৃষক বাঁচলে বাঁচবে দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগান নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের করোনা কালীন কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা এড. মোয়াজ্জেম হোসেন বাবুল এর সার্বিক সহযোগিতায় কেন্দ্রীয়

ছাত্রলীগের বিপ্লবী যুগ্ম -সাধারণ সম্পাদক শামস ই নোমান এর অনুপ্রেরণায় ময়মনসিংহ সদর উপজেলার চর ঈশ্বরদিয়া ইউনিয়নের একজন দরিদ্র ভ্যান চালক আশরাফুল মিয়ার ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয় ময়মনসিংহ জেলা ছাত্রলীগ। ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা হুমায়ুন কবীর বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি পালন করতে এবংকৃষকের মুখে হাঁসি ফুটাতেই ময়মনসিংহ জেলা ছাত্রলীগ সর্বদায় প্রস্তুত আছে। বিগত বছরগুলোতেও যে কোন সংকটে বা করোনাকালীন সময়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ময়মনসিংহ জেলা ছাত্রলীগ অসহায় মানুষে হয়ে কাজ করেছিলো এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
Bangladesh Pratinioto news site