Most Recent Post
Home / সারাদেশ / ময়মনসিংহে পতিতা-দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

ময়মনসিংহে পতিতা-দের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

এনামুল হক ছোটন :  বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণের বিস্তার প্রতিরোধের জন্য সারাদেশব্যাপী গৃহীত কর্মসূচি লকডাউন পালনের ফলে পতিতারাও অসহায় হয়ে পরেছিলো। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পতিতা-দের জন্য উপহার বিতরণের ব্যবস্থা করেছেন।আজ  রবিবার ২৫ এপ্রিল ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় ৩৫৮ জন দয়িতা’র( পতিতা) মাঝে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরন করেন।

 

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান , অতিরিক্ত পুলিশ সুপার শাজাহান, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ( সার্বিক) জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের ডিডি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার কেউ রবে না খালি পেটে। মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যেই আজ এই অসহায় দয়িতাদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ( চাল,ডাল,তেল,লবণ, পেঁয়াজ, চিনি, সেমাই) আনুমানিক একহাজার টাকা মূল্যের ৭ দিনের খাদ্য প্রদান করা হচ্ছে। ৩৫৮ জন দয়িতা’র মাঝে এই উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে আমাদের উক্ত কর্মসূচি আরম্ভ হচ্ছে। আমরা পর্যায়ক্রমে সমাজের হিজড়া, হকার সহ দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরন করবো।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপে জনসেবায় ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায়,ইকবাল হোসেন(ভেন্ডার)

শেখ নিয়াজ মোহাম্মদ মুন্না: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি দশ পাইপ এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিনেও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *