Most Recent Post
Home / আন্তর্জাতিক / আফগানিস্তানে আইএস ঘাঁটিতে ড্রোন হামলা

আফগানিস্তানে আইএস ঘাঁটিতে ড্রোন হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চল নাঙ্গারহারে ইসলামিক স্টেটের (আইএস) হয়ে হামলার এক পরিকল্পনাকারীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ওই আইএস সদস্য নিহত হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা ও গুলি চালানোর পর প্রেসিডেন্ট বাইডেন এর সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন। এর একদিন পরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই ড্রোন হামলা চালানো হলো।

সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান বিবিসিকে বলেন, ‘আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে মনুষ্যবিহীন বিমান হামলা হয়েছে। প্রাথমিক তথ্য হচ্ছে আমরা লক্ষ্যবস্তুকে হত্যা করেছি।’ এ হামলায় কোনো বেসামরিক লোক হতাহতের ঘটনা ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।

প্রসঙ্গত, ১৫ আগস্ট আফগানিস্তানের কাবুল দখলে নেয় তালেবান। এরই মধ্য দিয়ে দেশের ক্ষমতাও তাঁদের হাতে চলে আসে। তবে কাবুল বিমানবন্দর এখনো নিজেদের দখলে রেখেছে মার্কিন সেনারা। এখানে বিচ্ছিন্নভাবে অন্তত ৫ হাজার মার্কিন সেনা রয়েছে।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *