Most Recent Post
Home / জাতীয় / দেশের পথে সিনোফার্মের ১০ লাখ টিকা

দেশের পথে সিনোফার্মের ১০ লাখ টিকা

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাস (কভিড-১৯) ঠেকাতে চীন থেকে কেনা সিনোফার্মের ১০ লাখ টিকা নিয়ে বেইজিং থেকে দেশের পথে রওনা দিয়েছে একটি বিমান। বিষয়টি নিশ্চিত করে ঢাকার চীনা দূতাবাস ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

তিনি জানান, চীন থেকে বাণিজ্যিকভাবে কেনা ১০ লাখ সিনোফার্ম ভ্যাকসিনের প্রথম ব্যাচসহ একটি বিমান আজ পৌনে সাতটায় (বাংলাদেশ সময়) বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। তিনি আরো জানান, ১০ লাখ টিকার দ্বিতীয় ব্যাচ রাত পৌনে ১০টায় বেইজিং থেকে রওনা দেবে।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *