Most Recent Post
Home / জাতীয় / ২ মাস পর মৃত্যু একশর নিচে

২ মাস পর মৃত্যু একশর নিচে

৬৩ দিন পর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু একশর নিচে। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে  ৮০ জন মারা গেছেন। এ সময় নতুন করে করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৪৩৬ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, ২৬ জুন দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু একশর নিচে ছিল। ওই দিন করোনায় মারা যান ৭৭ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী মারা যান।

করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের মানুষ শারীরিক-মানসিক ও অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছেন।  এটি প্রতিরোধ করতে টিকা কর্মসূচি চালু রয়েছে।

About bdpratinioto

Check Also

জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদের আলোকে নির্বাচন ব্যবস্থাকে কার্যকর করতে সংসদে সংশোধনের তাগিদ দিয়েছেন সুজন সম্পাদক ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *