Most Recent Post
Home / জাতীয় / দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

দেশে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট দেশে করোনায় মারা গেলেন ২৬ হাজার ৩৬২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৪৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১০.৪০ শতাংশ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে, কয়েকদিন ধরে দৈনিক দশ হাজারের কম মৃত্যু হলেও ফের তা দশ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত একদিনে বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ হাজার ৩৮০ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৯ হাজার মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৯২ লাখ ৬৪ হাজার ৯ জনের। মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৪৫ হাজার ১০৩ জনের।করোনা থেকে সেরে উঠেছেন ১৯ কোটি ৬০ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৬ লাখ। এদের মধ্যে ১ লাখ ৫ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৯ হাজার ৯২৭ জনের। করোনায় হতাহতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৫৬ হাজারের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৯ হাজার ৫৫৯ জনের। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৮ লাখ ৪ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮১ হাজার ২২৮ জনের। তালিকায় ২৬ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩ হাজার ৬৮০ জনের এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ২৭৪ জনের। এখন করোনা রোগী রয়েছেন ৪৫ হাজার ৪২২ জন। এদের মধ্যে ১৪৫২ জনের অবস্থা গুরুতর।

About bdpratinioto

Check Also

প্রধানমন্ত্রী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ সকাল ১০টায় রাজধানীর কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *