Most Recent Post
Home / আইন আদালত / স্থায়ী জামিন পরিমনির

স্থায়ী জামিন পরিমনির

অনলাইন ডেস্ক: মাদকের মামলায় চিত্রনায়িকা পরীমনির জামিন বহাল রাখল নিম্ন আদালত। রবিবার শুনানি শেষে আলোচিত এই অভিনেত্রীর স্থায়ী জামিনের আবেদন মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত।এদিন পৌনে দুইটার দিকে আদালতে যান পরীমনি।

মাদকের মামলায় প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত তিনি জামিনে ছিলেন।গত ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অপর দুজন হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।

এর আগে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন এ চিত্রনায়িকা।

গত ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমনিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন বিকালে পরীমনি, চলচ্চিত্র প্রযোজক রাজ ও তাদের দুই সহযোগীকে কালো একটি মাইক্রোবাসে বনানী থানায় নিয়ে যাওয়া হয়।এরপর র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনি ও তার সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে। সেই মামলায় পরীমনিকে আদালতে হাজির করলে প্রথমে চার দিনের রিমান্ড এবং পরে আরও দুই দফায় তাকে রিমান্ডে নেওয়া হয়।

মামলা সূত্রে জানা যায়, পরীমনি ২০১৬ সাল থেকে মাদকসেবন করেন। এ জন্য বাসায় একটি ‘মিনিবার’ তৈরি করেন। সেখানে নিয়মিত ‘মদের পার্টি’ করতেন। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহলসহ বিভিন্ন ধরনের মাদকের সরবরাহ করতেন এবং পার্টিতে অংশ নিতেন।

২০১৪ সালে সিনেমায় ক্যারিয়ার শুরু করা পরীমনি এ পর্যন্ত ৩০টি চলচ্চিত্র ও বেশ কয়েকটি টিভিসিতে অভিনয় করেছেন। পিরোজপুরের মেয়ে পরীমনিকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন প্রযোজক রাজ। মাদক ও পর্নোগ্রাফি মামলায় তিনি বর্তমানে কারাগারে রয়েছেন

About bdpratinioto

Check Also

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক: আদালত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খানের দুটি সঞ্চয় হিসাব ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *