Most Recent Post
Home / স্লাইড / পা হারানো রাসেলকে সাড়ে ৩৩ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন

পা হারানো রাসেলকে সাড়ে ৩৩ লাখ টাকা দিয়েছে গ্রিন লাইন

রাজধানীতে হানিফ ফ্লাইওভারে বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের কথা জানিয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। ওই ঘটনায় হাইকোর্টে রিট আবেদনকারীর আইনজীবী খোন্দকার শামসুল হক রেজা রোববার বলেছেন, সর্বশেষ ৬ অক্টোবর চার লাখ টাকা পেয়েছেন রাসেল।  সব মিলিয়ে রাসেল তার চিকিৎসা ব্যয়সহ ক্ষতিপূরণ বাবদ মোট ৩৩ লাখ ৫০ হাজার টাকা পেয়েছেন।

তিন বছর আগে ২০১৮ সালের ২৮ এপ্রিল গ্রিন লাইন পরিবহনের ধাক্কায় মারাত্মক আহত হন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পার্বতীপুর গ্রামের মো. শফিকুল আসলামের ছেলে রাসেল সরকার।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে হয়।  তার আরেক পায়ের অবস্থাও ভালো নয়।

রাসেল সরকারের জন্য কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম স্মৃতি। প্রাথমিক শুনানি নিয়ে হাই কোর্ট রুল জারি করে। পরে ২০১৯ সালের ১২ মার্চ আদালত ৫০ লাখ টাকা দিতে নির্দেশ দেন।

পরে ওই বছরের ১০ এপ্রিল আরেক আদেশে হাইকোর্ট প্রতিমাসে ৫ লাখ টাকা করে দিতে নির্দেশ দেন গ্রিন লাইনকে।

ওই নির্দেশের পর একই বছরের জুলাই পর্যন্ত তিন দফায় মোট ১৩ লাখ ৪২ হাজার টাকা দেয় গ্রিন লাইন কর্তৃপক্ষ। পরে আপিল বিভাগ ওই আদেশ স্থগিত করে দেন।

এ অবস্থায় কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি হয়। এই বিষয়ে গত বছরের ১ অক্টোবর সেই রায়ে রাসেলকে আরও ২০ লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত দেন হাইকোর্ট।

এই ২০ লাখ টাকা চার কিস্তিতে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ পরিশোধ করেছে জানিয়ে আইনজীবী শামসুল হক বলেন, আদালতের নির্দেশে তারা (বাস কর্তৃপক্ষ) সব অর্থ পরিশোধ করেছে।

About bdpratinioto

Check Also

দলগুলোর সহযোগিতা ছাড়া ইসির পক্ষে একা নির্বাচন সফল করা সম্ভব না : সিইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সম্পূর্ণ সংঘাতহীন ও সুষ্ঠু করার লক্ষ্যে দেশের রাজনৈতিক দলগুলোকে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *