Most Recent Post
Home / আন্তর্জাতিক / সপ্তম নাতনির কথা স্বীকার করলেন বাইডেন

সপ্তম নাতনির কথা স্বীকার করলেন বাইডেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: প্রথমবারের মতো নিজের সপ্তম নাতনির কথা স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার পিপল ম্যাগাজিনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বিষয়টি স্বীকার করেন।

চার বছর বয়সী কন্যা শিশুটি বাইডেনের ছেলে হান্টারের সন্তান। শিশুটির অভিভাবকত্বের জন্য বছরের পর বছর ধরে আদালতে মামলা চালিয়ে যাচ্ছিলেন হান্টার। জুন মাসে মামলাটি নিষ্পত্তি হয়েছে।

বাইডেন বলেছেন‘এটি কোনো রাজনৈতিক সমস্যা নয়, এটি একটি পারিবারিক বিষয়। জিল এবং আমি কেবল আমাদের সব নাতি-নাতনির জন্য সবচেয়ে ভাল জিনিসটি চাই।’

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, সন্তানের মায়ের সাথে সম্পর্ক গড়ে তুলতে কাজ করছে তার ছেলে, যেটি ‘তাদের কন্যা সন্তানের সর্বোত্তম স্বার্থে, যতটা সম্ভব তার গোপনীয়তা রক্ষা করা যায়।’

এপ্রিলে হোয়াইট হাউসে একটি অনুষ্ঠানে বাইডেন বলেছিলেন, তিনি তার ছয় নাতি-নাতনিকে নিয়ে আত্মহারা ছিলেন। তিনি প্রতিদিন তাদের সাথে কথা বলেন। তবে সপ্তম নাতনির ব্যাপারে তিনি কখনও মুখ খোলেন নি।

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *