Most Recent Post
Home / Uncategorized / করোনায় আরো ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৫১৮

করোনায় আরো ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৫১৮

অনলাইন ডেস্ক: সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৭৩০ জনে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৫১৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬৪ হাজার ১৯ জনে। বুধবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২৫ হাজার ৬৭৩ জন। গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৯৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ১৫৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২ দশমিক ৩৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ২০ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৬১ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৭ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৮ জন ও নারী ৯ জন। এ সময় ঢাকায় ১৩, চট্টগ্রামে ১, খুলনায় ২, বরিশালে ১ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কেউ মারা যাননি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

About bdpratinioto

Check Also

দিল্লিতে থেকেও সবুজায়নের বার্তা ছড়াচ্ছেন কলকাতার ঝ্যাং জিৎ পাল

নিজস্ব প্রতিবেদক: কলকাতার ভূমিপুত্র ঝ্যাং জিৎ পাল বর্তমানে নয়াদিল্লির মেদান্তা হাসপাতালে কর্মরত থাকলেও পরিবেশ রক্ষায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *