Most Recent Post
Home / খেলাধুলা / নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংটা ভালো হলো না শ্রীলঙ্কার

নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাটিংটা ভালো হলো না শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সের প্রথম ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা। নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচে ব্যাটিংটা ভালো হয়নি লঙ্কানদের। বুলাওয়েতে আজ শুক্রবার দুপুরে আগে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারে তারা অলআউট হয়েছে ২১৩ রানে। জিততে নেদারল্যান্ডসে করতে হবে ২১৪ রান।

ফ্লাট উইকেটে টস জিতে ব্যাট করতে নেমে শূন্যরানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর চলতে থাকে আসা-যাওয়ার মিছিল। তাতে ৯৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

কিন্তু হাল ধরেন ধনঞ্জয়া ডি সিলভা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। এরপর মাহিশ থিকসানা। তাতে ২০০ রান পেরোতে পারে লঙ্কানরা। ধনঞ্জয়া ১১১ বল খেলে ৮টি চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৯৩ রান করেন। ১ চার ও ১ ছক্কায় হাসারাঙ্গা করেন ২০ রান। আর থিকসানা ৪৭ বলে করেন ২৮ রান।

বল হাতে নেদারল্যান্ডসের লগান ফন বিক ৯ ওভারে ২ মেডেনসহ ২৬ রান দিয়ে ৩টি উইকেট নেন। বাস দে লিদে ৪২ রান দিয়ে নেন ৩টি উইকেট। ৪৮ রান দিয়ে শফিক জুলফিকার নেন ২টি উইকেট।

সুপার সিক্সে শ্রীলঙ্কার ঝুলিতে আছে ৪ পয়েন্ট। অন্যদিকে নেদারল্যান্ডসের ঝুলিতে আছে ২ পয়েন্ট। আজ তারা জিতলে শ্রীলঙ্কাকে ছুঁয়ে ফেলবে তারা। আর হেরে গেলে শ্রীলঙ্কা আরও এক ধাপ এগিয়ে যাবে বিশ্বকাপের মূলপর্বের পথে।

About bdpratinioto

Check Also

পাকিস্তানকে বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি নাও দিতে পারে সরকার

স্পোর্টস ডেস্ক | ২৬ জানুয়ারি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পাকিস্তানি ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *