Most Recent Post
Home / চট্টগ্রাম বিভাগ / চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ

চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: চট্টগ্রামের সব বিনোদন কেন্দ্র বন্ধ ঘোষণাসহ সব ধরনের জনসমাগম আগামী ১৪ এপ্রিল পর্যন্ত নিষিদ্ধ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

এছাড়া গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না। সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ করতে হবে। বিদেশ থেকে আগত যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখতে হবে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা, আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০টার পর বাইরে বের হওয়া যাবে না।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাইরে গেলে মাস্ক পরিধানসহ সব ধরনের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লংঘন করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হোটেল-রেস্তোরাঁসমূহে ধারণক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষ প্রবেশ করা যাবে না।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *