Most Recent Post
Home / জাতীয় / অক্টোবরের আগে তফসিল নয়, ভোট ডিসেম্বরের শেষে: সিইসি

অক্টোবরের আগে তফসিল নয়, ভোট ডিসেম্বরের শেষে: সিইসি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, অক্টোবরের আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে না। এক্ষেত্রে ডিসেম্বরের শেষের দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সিইসি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অক্টোবরের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে ঘোষণা করা হতে পারে। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে যুক্তরাষ্ট্র, চীনসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়।

About bdpratinioto

Check Also

বাংলাদেশ সব নারী এবং কন্যার জন্য নিরাপদ হবে: ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এমন দেশ হবে যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন বলে আশা প্রকাশ করেছেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *