Most Recent Post
Home / জাতীয় / ঢাকা দক্ষিণে কোরবানির দ্বিতীয় দিনের বর্জ্য শতভাগ অপসারণ

ঢাকা দক্ষিণে কোরবানির দ্বিতীয় দিনের বর্জ্য শতভাগ অপসারণ

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সব ওয়ার্ড থেকে কোরবানির দ্বিতীয় দিনের বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দুপুর ২টায় বর্জ্য অপসারণ শুরু করা হয়। রাত ৮টা ৪২ মিনিটে ৪২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের কোরবানির পশুর সকল বর্জ্য অপসারণ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানিয়েছেন, ৭ ঘণ্টারও কম সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ড থেকে দ্বিতীয় দিনের কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

About bdpratinioto

Check Also

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: পরিবার ও সামাজিক উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন ডা. জুবাইদা রহমান। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *