Most Recent Post
Home / আইন আদালত / তারেক-জোবায়দার মামলার রায় আজ

তারেক-জোবায়দার মামলার রায় আজ

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার রায়ের দিন আজ বুধবার (২ আগস্ট) ধার্য রয়েছে। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামান এ রায় দেবেন। গত ২৭ জুলাই যুক্তি-তর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এ তারিখ ঠিক করেছিলেন।

রায়ে পৃথক দুই ধারায় তারেক রহমান ও জোবায়দা রহমানের ১৩ বছরের কারাদণ্ড প্রত্যাশা করছেন দুদক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল। তারেক রহমান ও জোবায়দা রহমান পলাতক থাকায় তারা আইনি লড়াই করতে পারেননি।

গত ২৪ জুলাই এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলাটিতে ৫৬ সাক্ষীর মধ্যে ৪২ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। তার আগে ১৩ এপ্রিল তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

গত বছরের ১ নভেম্বর একই আদালত তারেক রহমান ও জোবায়দা রহমানের বিরুদ্ধে আনা অভিযোগপত্র আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর পর ১৯ জানুয়ারি তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেন আদালত।

ঘোষিত আয়ের বাইরে ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় এ মামলা করে দুদক। মামলায় তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা অর্থাৎ তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। ২০০৮ সালে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *