সেলিম মাহবুবঃপবিত্র ঈদুল আজহা কে সামনে রেখে ঈদের কয়েক দিন বাকি থাকতেই মানুষের আনন্দ-উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না ও আনন্দের কোনো কমতি নেই। শহরের মার্কেট ও শপিংমল গুলোতে জমে উঠেছে কেনাকাটা। বিশেষ করে নারীদের কাছে ঈদের অন্যতম আকর্ষণ হাতে মেহেদি লাগানো ও মেহেদী উৎসব। সেই আনন্দকে আরও রঙিন করে তুলতে তরুণী ও মহিলাদের জন্য ছাতকে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী “ঈদ হেনা ফেস্টিভ্যাল”।
ছাতক উদ্যোক্তা মেলার আয়োজক রাহমাত আক্তার ও জুবায়েদ আহমদ-এর সহযোগিতায় আগ্রহী নারীদের জন্য ব্যতিক্রমধর্মী বিভিন্ন ডিজাইনে মেহেদি পরিয়ে দেওয়ার আয়োজন করা হয়। দক্ষ শিল্পীদের মাধ্যমে দুই হাতে আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ডিজাইনে মেহেদি এঁকে দেওয়া হচ্ছে আগ্রহীদের। আয়োজকরা জানান, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত ও উৎসবমুখর করে তুলতেই তাদের এই উদ্যোগ।
২৫ মে, সোমবার দুপুর ২ টায় মানিক মিয়া লিটু’র পরিচালনায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সমাজ সেবিকা ও শিক্ষানুরাগী ফাতেমা চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন কাওসার তালুকদার, আয়েশা স্বপন, সাংবাদিক সেলিম মাহবুব, আমির আলী, উদ্যোক্তা মাসুম বিল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ছাতক তাহির প্লাজার পেছনে পৌরসভার সড়কে অবস্থিত নিউ ক্যাফে কর্নারে আয়োজিত এই মেহেদি উৎসব ঈদের চাঁদরাত পর্যন্ত চলবে
Bangladesh Pratinioto news site