Most Recent Post
Home / ঢাকা বিভাগ / কিছু দল হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: শামসুজ্জামান দুদু

কিছু দল হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে: শামসুজ্জামান দুদু

নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ অন্যরা

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, “কিছু দল ব্যক্তি হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে। তারা বুঝে হোক, না বুঝে হোক, নির্বাচন চায় না।”
Google news

বুধবার (২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা শাখা।

শামসুজ্জামান দুদু বলেছেন, কেউ কেউ বলে, এক দলকে হটিয়ে আরেক দলকে ক্ষমতায় বসার জন্য আমরা আন্দোলন করিনি। কিন্তু, স্বৈরতন্ত্র বিদায় করে গণতন্ত্র আনা হলো, একটা নির্বাচনের মাধ্যমে একটা দল ক্ষমতায় আসবে। জনগণ যাদের চায়, তারাই আসবে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন—ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুসহ অনেকে।

About bdpratinioto

Check Also

‎সিদ্ধিরগঞ্জে সাশ্রয়ী দামে মানসম্মত খাবার, জনপ্রিয়তায় শীর্ষে ‘ভেলভেট রেস্টুরেন্ট’

শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডের জালকুড়ি দশ পাইপ এলাকায় গড়ে ওঠা “ভেলভেট রেস্টুরেন্ট” ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *