Most Recent Post
Home / জাতীয় / সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

সব দলের কাছে আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে গত বছরের (২০২৪) আয়-ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
Google news

মঙ্গলবার (৮ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিবন্ধিত দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

নিবন্ধনের শর্ত অনুযায়ী, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিতে হয় রাজনৈতিক দলগুলোকে। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল ৫১টি।

About bdpratinioto

Check Also

আমতলীতে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের দাবিতে মানববন্ধন

  আসাদুজ্জামান,আমতলী (বরগুনা) প্রতিনিধি: ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, হয়রানি বন্ধ এবং সম্মানজনক কর্মপরিবেশ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *