Most Recent Post
Home / জাতীয় / করোনায় আরও ৫১ জনের মৃত্যু

করোনায় আরও ৫১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: গত এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৫৮ জনের। এদিকে গত এক দিনে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০১ জন। বিপরীতে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন।বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে ২৮ হাজার ৬১৫টি নমুনা পরীক্ষা শনাক্ত হন ১ হাজার ৯০১ জন, যাতে দৈনিক শনাক্তের হার ৬.৬৪ শতাংশ। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৩৬ হাজার ৩৪১ জন। শনাক্তের মোট গড় হার ১৬.৪৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে নারী ৩২ জন এবং পুরুষ ১৯ জন।এদিকে গত এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৭৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ৫৪১ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তখন শনাক্তের হারও ৫ শতাংশের নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাসজুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও সেপ্টেম্বর থেকে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা।

About bdpratinioto

Check Also

পর্যাপ্ত গ্যাস মজুত, ১২ বছর নিরবচ্ছিন্ন সরবরাহের আশা

দেশে বর্তমানে মজুত থাকা প্রাকৃতিক গ্যাস দিয়ে আগামী প্রায় ১২ বছর পর্যন্ত জাতীয় চাহিদা পূরণ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *