Most Recent Post
Home / জাতীয় / আমতলীতে বিএনপির নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারে নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা।

আমতলীতে বিএনপির নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারে নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা।

আমতলী(বরগুনা)প্রতিনিধি:

বরগুনার আমতলীতে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক জালাল উদ্দিন ফকিরের বহিস্কারাদেশ প্রত্যাহার করে বিএনপির তৃনমুল নেতাকর্মীদের আস্থা ও ভরসা ফিরিয়ে দিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিনিয়র যুগ্ন মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।এতে আমতলী উপজেলা বিএনপিসহ সকল অংগ সংগঠনের নেতৃবৃন্দরা ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।এ বহিস্কারাদেশ প্রত্যাহারের খবর পাওয়ার পর সোমবার বিকেলে আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণও করেছিলেন।

আজ রবিবার বিএনপি নেতা জালাল উদ্দিন ফকির আমতলীতে আসেন। দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষ শাখারিয়া চৌরাস্তায় তাকে প্রথম দফায় গণ সংবর্ধনা দেন। গণ সংবর্ধনা শেষে সুসৃঙ্খলভাবে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণের মুক্তমঞ্চে আনা হয়। ওই স্থানে দ্বিতীয় দফায় গণ সংবর্ধনা দেয়া হয়। গণ সংবর্ধনায় দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। গণ সংবর্ধনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম যুগ্ম মহাসচিব অ্যাড. গাজী তৌহিদুল ইসলাম, আমতলী উপজেলা বিএনপির সিনিয়র আহবায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ মহসীন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান হিরু, মাহবুব উল আলম মৃধা, পৌর বিএনপির আহবায়ক কবির ফকির ও উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক বিআরডিবি চেয়ারম্যান মাইনুদ্দিন মামুন সিকদার প্রমুখ।
আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকির দলের চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির কামনা করে সকল নেতাকর্মীকে দোয়া-মোনাজাতের আহবান জানিয়ে তিনি বলেন উপজেলার তৃণমুল নেতাকর্মীদের সুসংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে নিরলসভাবে কাজ করবো।

আমতলী উপজেলা বিএনপির আহবায়ক জালাল উদ্দিন ফকির দলের চেয়ারম্যান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বহিস্কারাদেশ প্রত্যাহারের চিঠি পেয়েছি। একটি কুচক্রী মহল কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়েছিল।কিন্তু কেন্দ্রীয় নেতারা ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বুঝতে পেরেই বহিস্কারাদেশ প্রত্যাহার করেছেন।তিনি আরো বলেন, উপজেলার সুসংগঠিত তৃণমুল নেতাকর্মীদের নিয়ে নিরলসভাবে কাজ করবো।

About bdpratinioto

Check Also

নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাদের সঙ্গে গোপন বৈঠক করা আমতলীর সেই বিতর্কিত ইউএনওর বদলি।

আমতলী (বরগুনা) প্রতিনিধি। ফ্যাসিষ্ট শেখ হাসিনার দোসর আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি গাজী সামসুল হক ও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *