Most Recent Post
Home / রংপুর বিভাগ / গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে ৬ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মোঃ মেহেদী হাসান গাইবান্ধা প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণার পর গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে জামানত বাজেয়াপ্তের বিষয়টি। এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ৯ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত হারানো প্রার্থীরা হলেন হাতপাখা প্রতীকের আজিজুল ইসলাম, কাস্তে প্রতীকের শ্রী নিরমল , কাঁচি প্রতীকের রাহেলা খাতুন, লাঙল প্রতীকের শামীম হায়দার পাটোয়ারী, ঘোড়া প্রতীকের মেহেদী হাসান বিদ্যুৎ এবং মোটরসাইকেল প্রতীকের এইচ এম গোলাম শহীদ রনজু।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, “নিয়ম অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সেই হিসাবেই গাইবান্ধা-৫ আসনে ৬ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানান, এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা সীমিত কয়েকজন প্রার্থীর মধ্যে কেন্দ্রীভূত থাকায় অন্য প্রার্থীরা উল্লেখযোগ্য ভোট অর্জনে ব্যর্থ হন। ফলে বড় সংখ্যক প্রার্থীর জামানত হারানোর ঘটনা ঘটেছে।

ভোটের আগে এলাকায় ছিল উৎসবের আমেজ, প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণা ও সমর্থকদের সরব উপস্থিতি। তবে ফলাফল ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন হিসাব-নিকাশ ও আলোচনা। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে এ ফলাফল।

About bdpratinioto

Check Also

নওগাঁর পত্নীতলায় বাবা মারা গিয়েছে ৩ বছর আগে, কারাগারে মা — মায়ের অপেক্ষায় দুই সন্তান

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *