Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / ফতুল্লায় চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ দুই পেশাদার চোর গ্রেপ্তার

ফতুল্লায় চোরাই স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ দুই পেশাদার চোর গ্রেপ্তার

শেখ নিয়াজ মোহাম্মদ : ‎নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় চুরির ঘটনায় চোরাই স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ দুই পেশাদার চোরকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

‎বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে ফতুল্লা থানাধীন রহিম চৌধুরীর বাড়ির তৃতীয় তলার একটি কক্ষ থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃতরা হলেন—নারায়ণগঞ্জ বন্দরের চৌরঙ্গপাড়া এলাকার হাবিবের ছেলে পারভেজ (৪০) এবং বরিশালের মেহেন্দীগঞ্জ থানার মাঝকান্দিরচর এলাকার আব্দুল কাদেরের ছেলে মিয়াজ (২৯)।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ মার্চ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৪৫ মিনিটের মধ্যে নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার মো. জহিরুল ইসলামের বাসার তালা ভেঙে অজ্ঞাতনামা চোরেরা ভেতরে প্রবেশ করে। এ সময় তারা নগদ ২৫ হাজার টাকা, ৮টি স্বর্ণের চেইন, ১টি গলার হার, ৬টি স্বর্ণের আংটি এবং একটি স্যামসাং অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসহ প্রায় ১৪ লাখ ৪৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

‎পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই চোরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চোরাইকৃত ৭টি স্বর্ণের চেইন, ২টি নেকলেস, ১টি ব্রেসলেট ও ৪টি কানের দুলসহ মোট ৫ ভরি ১৪ আনা ৫ রতি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে পুলিশ।
‎পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার চোর এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট মামলায় তাদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

‎ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, চুরির ঘটনার পরপরই পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চুরির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

About bdpratinioto

Check Also

খাগড়াছড়ির রামগড়ে বিজিবির ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ

আরিফুল ইসলাম মহিন,খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির রামগড় উপজেলায় গরিব ও অসহায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালি জনগণের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *