শেখ নিয়াজ মোহাম্মদ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৩৫ কেজি গাঁজা এবং মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, বুধবার ১১ মার্চ ২০২৬ ভোর ৫টায় সোনারগাঁ থানাধীন বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। অভিযানে আব্দুল মালেক (৪২) ও মোঃ সোহেল (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদক সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।
র্যাব-১১ জানায়, এ অভিযান তাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ। মাদক নির্মূলে র্যাব নিয়মিত অভিযান চালাচ্ছে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য কঠোর ব্যবস্থা নিচ্ছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। র্যাব আশা করছে, এই ধরনের অভিযান যুব সমাজকে মাদকের ভয়াল প্রভাবে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Check Also
নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র পক্ষ থেকে শ্রমজীবী মানুষের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ
নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড রৌদ্রের প্রখরতা ও তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি দিতে পথচারী, অটোরিকশাচালক, দিনমজুর ...
Bangladesh Pratinioto news site