Most Recent Post
Home / রাজশাহী বিভাগ / বাগজানা ইউনিয়নবাসীকে ভিজিএফের চাল দিলেন চেয়ারম্যান, নাজমুল হক

বাগজানা ইউনিয়নবাসীকে ভিজিএফের চাল দিলেন চেয়ারম্যান, নাজমুল হক

পাঁচবিবি (জয়পুরহাট ) প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভিজিএফের চাল বিতরণ করা হয়। বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মোঃ নাজমুল হক ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বৃহস্পতিবার সকালে খাদ্য অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে উপজেলার বাগজানা ইউনিয়নের ১’হাজার ২০’জন দুস্থ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে চালগুলো বিতরণ করেন। সঠিক নিয়মে কার্যক্রমটি পরিচালনার জন্য ট্যাগ অফিসার হিসাবে নিযুক্ত ছিলেন ইউনিয়ন কৃষি উপ সহকারী মোছাঃ শেফালি বেগম।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সচিব মোঃ আব্দুল মমিন, ইউপি সদস্য মোঃ খলিলুর রহমান, কাওছার আলী, নওশাদ আলী মন্ডল, মোঃ আরিফ হোসেন, সায়েম হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রাজিয়া সুলতানা ও পারভীন আক্তার। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক বলেন, উপজেলার ৮’টি ইউনিয়নের ৯,২৮৫’জন এবং পৌরসভার ৪,৬৫০’জন দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়।

About bdpratinioto

Check Also

পাঁচবিবিতে চেয়ারম্যান নাজমুলের পারিবারিক ইফতার মাহফিলে হাজারো রোজাদার উপস্থিত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী বাগজানা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজমুল হকের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *