পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : নিয়মিত দাপ্তরিক কাজের পাশাপাশি জয়পুরহাটের পাঁচবিবি বাসীর কল্যাণে নানাবিধ সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেই চলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সেলিম আহমেদ। বিশেষ করে শুক্রবার ও শনিবার সরকারি ছুটির দিনে তিনি পাঁচবিবিতে যোগদানের পর থেকে প্রতিনিয়ত করেই আসছেন। এরইমধ্যে তিনি ঈদের বাজার মনিটরিং, ন্যায়মূল্যে ঈদের পণ্য ক্রয় বিক্রয় করা, বাজারের ময়লা আবর্জনা পরিষ্কার করণ, নিরাপদে চলাচলে রাস্তার যানজট নিরসন, বাইক চালকদের লাইসেন্স চেকিং, হেলমেট বিহীন চালকদের সতর্কিকরণ পরামর্শ প্রদান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব অসহায় মানুষের জন্য সরকারের দেওয়া ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিচালনা ইত্যাদি জনহিতকর কাজ করেই চলেছেন মানবিক এ কর্মকর্তা। এছাড়াও গত ২’দিনে অতিবৃষ্টিতে কৃষকের জমির আলুর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সরেজমিন মাঠে উপস্থিত হয়ে তাদের পাশে দাঁড়ানো ও পরামর্শ প্রদান। এমনকি সমাজ থেকে মাদক নির্মূলে জনবান্ধব এ উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বিভিন্ন মাদক স্পটগুলো পরিদর্শন করা।
সেইসঙ্গে মাদক ব্যবসা ছেড়ে দিয়ে ভালো কাজ করার পরামর্শ দেন তিনি। ইউএনও মহদোয়ের সময়োপযোগী এসব কার্যক্রম দেখে অনেকেই সাধুবাদ জানান তার প্রতি। এসব কাজে সহযোগিতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ বেলায়েত হোসেন, থানা পুলিশ, উপজেলা কৃষি কর্মকর্তা ও সমাজের সচেতন ব্যক্তিবর্গ। ইউএনও সেলিম আহমেদ বলেন, আমি যতদিন পাঁচবিবিতে থাকব ততদিন আপনাদের ভালো কিছু করার চেষ্টা করব। আর এসব কাজে সবাইকে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
Bangladesh Pratinioto news site