Most Recent Post
Home / বিনোদন / ভারতে ডক্টরেট ডিগ্রি পেলেন মমতাজ

ভারতে ডক্টরেট ডিগ্রি পেলেন মমতাজ

বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম গান গেয়ে পেয়েছেন মানুষের ভালোবাসা। হয়েছেন সংসদ সদস্যও। জীবনে সেবা করেছেন অসংখ্য মানুষের। সমাজের কল্যানে রেখেছেন নানা ভূমিকা। আর এসবের জন্য এবার পেলেন সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি থেকে মমতাজকে দেয়া হয়েছে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি।

গত শনিবার (১০ এপ্রিল) এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. পি ম্যানুয়েল মমতাজের হাতে ‘ডক্টর অব মিউজিক’ পদকটি তুলে দেন। ডিগ্রি নেয়ার সময়কার নিজের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করেন মমতাজ। একমাত্র সংগীতশিল্পী হিসেবে প্রকাশিত আট শতাধিক অ্যালবামের বিশ্ব রেকর্ড রয়েছে মমতাজের। এছাড়া ত্রিশ বছর ধরে বাংলা গানকে বিশ্ব দরবারে তুলে ধরা, লোকজ সংগীতকে আধুনিকায়ন করে সর্বমহলে গ্রহণযোগ্য করা, চলচ্চিত্র সংগীতে একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্তি রয়েছে তার।

এছাড়া দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা অর্জন, সমাজ সচেতনতামূলক নানামুখী গানের মাধ্যমে বিশেষ ভূমিকাসহ সার্বিক মূল্যায়নে মমতাজ বেগমকে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই পদকে ভূষিত করা হয়। এদিকে, বিভিন্ন ক্ষেত্রে সমাজে অবদান রাখছেন সারা বিশ্বের এমন বিশেষ মানুষদেরকে বিচার বিশ্লেষণের মাধ্যমে সম্মানজনক ডক্টরেট ডিগ্রি নিয়মিতই দিয়ে আসছে ভারতের তামিলনাড়ুর গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি।

About bdpratinioto

Check Also

দিলীপ সাহেব আমার জীবনের সবচেয়ে বড় আনন্দের কারণ ছিলেন

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্কঃ ভারতীয় সিনেমার বরেণ্য অভিনেতা দিলীপ কুমার। ২০২১ সালের ৭ জুলাই মারা যান ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *