Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / রূপগঞ্জের আলোচিত বাবু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

রূপগঞ্জের আলোচিত বাবু হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ জমির আলী: ‎নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর নজরুল ইসলাম বাবু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ লতিফ (৫৫) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টার দিকে সোনারগাঁও থানার কাজীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

‎র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই অংশ হিসেবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাবের একটি আভিযানিক দল।

‎মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ৫ নভেম্বর রাতে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় জালাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম বাবুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৪ বছর বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ২৬ আসামির মধ্যে একজনকে মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৬ জনকে খালাস দেন।

‎রায় ঘোষণার পর পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাব-১১ তৎপরতা বৃদ্ধি করে এবং ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে অবশেষে লতিফকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

‎গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

About bdpratinioto

Check Also

মিজমিজি বসু হাজী মার্কেট ও বাইতুল আমান জামে মসজিদ গলির ড্রেন পরিষ্কার কার্যক্রম চলমান

নিজস্ব প্রতিবেদন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডে জনদুর্ভোগ লাঘব ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে ড্রেন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *