Most Recent Post
Home / সারাদেশ / কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

কক্সবাজারে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) আয়োজিত “ইয়ুথ কনফারেন্স অন ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড লিংকেজ উইথ এমপ্লয়ার অর্গানাইজেশনস” কক্সবাজারের কলাতলীতে অবস্থিত হোটেল ইউনী রিসোর্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

“উখিয়া ও রামু উপজেলায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সামাজিক স্থিতিশীলতা” শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত এ সম্মেলনের উদ্দেশ্য ছিল দক্ষ যুবদের সঙ্গে নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর সংযোগ স্থাপন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি), কক্সবাজারের মোহাম্মদ মিজানুর রহমান। সভাপতিত্ব করেন ডিএসকের নির্বাহী পরিচালক ড. দিবালোক সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আজাহার উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মোয়াজ্জেম হোসেন এবং জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।

সম্মেলনে বিভিন্ন সেশনের মাধ্যমে ক্যারিয়ার পরামর্শ, নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্কিং, যুবদের দক্ষতা প্রদর্শন এবং কর্মসংস্থান সংযোগের সুযোগ সৃষ্টি করা হয়। এতে রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের যুবরা অংশগ্রহণ করেন।

ডিএসকে জানায়, এ ধরনের উদ্যোগ যুবদের কর্মসংস্থান বৃদ্ধি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

About bdpratinioto

Check Also

পটিয়ায় উৎসবমুখর পরিবেশে সিএনজি সমবায় সমিতির লাইনম্যান নির্বাচন সম্পন্ন

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া সরকারি রেজিষ্ট্রেশনকৃত অটো টেম্পো সিএনজি সমবায় সমিতির অধীনে আনোয়ারা – ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *