Most Recent Post
Home / আন্তর্জাতিক / ‘হিজাব’ না পরাই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি!

‘হিজাব’ না পরাই ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি!

ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি হওয়ার কারণ হিসেবে ‘হিজাব’ না পরাকে দায়ী করেছেন দেশটির কর্ণাটক রাজ্যে কংগ্রেসের এক বিধায়ক (সংসদ সদস্য) জমির আহমেদ।

সম্প্রতি, রাজ্যটির একটি কলেজে কয়েকজন ছাত্রীকে হিজাব পরে আসায় ক্লাসের অনুমতি দেওয়া হয়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ‘হিজাব’ ইস্যুতে পুরো ভারতজুড়ে বিতর্ক চলছে। কেউ কেউ হিজাবের পক্ষে, আবার কেউ কেউ এর বিপক্ষে অবস্থান গ্রহণ করেছেন।

রবিবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে জমির আহমেদ বলেন,‘ইসলাম ধর্মে হিজাব মানে পর্দা। একটা বয়সের পর মেয়েদের সৌন্দর্য লুকিয়ে রাখতে হিজাব ব্যবহার করা হয়।’

ওই বিধায়ক আরো বলেন,‘ভারতে ধর্ষণের হার সবচেয়ে বেশি। এর কারণ, অনেক নারীই হিজাব পরেন না।’

‘‘হিজাব পরা বাধ্যতামূলক নয়। যারা নিজেদের রক্ষা করতে চান, তারা হিজাব পরেন। যে মহিলা নিজের সৌন্দর্য দেখাতে চান না তিনি হিজাব পরেন। এটা বহু পুরনো রীতি।’

সোমবার ভারতের বিভিন্ন আদালতে হিজাব-বিতর্কে একাধিক মামলার শুনানি রয়েছে।

 

About bdpratinioto

Check Also

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ১২, আহত কয়েক ডজন

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত ও কয়েক ডজন ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *