আকতার হোসেন বকুল পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপির নন্দীগ্রাম হিন্দুপাড়ায় মৃত কৈলাশ চন্দ্রের পুত্র কমল চন্দ্রের বাড়ীর জানালার গ্রিল কেটে সোমবার ৪ মে ২০২৬ একই রাতে দুটি বাড়ীতে দূধর্ষ চুরি হয়েছে। চোরেরা গ্রীল কেটে বাড়িতে ঢুকে গচ্ছিত সোনা-রুপার গহনা, নগদ টাকা ও কাঁসার বাসনপত্র সহ প্রায় ১৭’লক্ষ টাকার মালামাল চুরি করে।অপরদিকে পৌরসভার দমদমা মহল্লার কলেজ শিক্ষক ঈশিতা আকতারের বাড়ীর জানালার গ্রিল কেটে স্বর্ণ, ল্যাপটপ, রুপার গহনা ও নগদ ২০’হাজার টাকা চুরি করে।অতিরিক্ত পুলিশ সুপার (পাঁচবিবি সার্কেল) মোঃ তুহিন রেজা ও থানার অফিসার ইনচার্জ হাফিজ মোঃ রায়হান খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
Bangladesh Pratinioto news site