Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ প্রতিনিধি :সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন নারায়ণগঞ্জ জালালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক ও জাতীয় দৈনিক ভোরের সময় পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

সামাজিক, মানবিক ও সাহিত্য সংগঠন কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ ও এর মুখপত্র সাহিত্য সাময়িকী ‘কাব্য ছন্দ’ এর অভিষেক, ৩য় বর্ষপূর্তি, স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা সভা-২০২৬ ও কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ৯ মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাব্যছন্দ সাহিত্য ও সংস্কৃতি চর্চা পাঠাগার নারায়ণগঞ্জ এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শফিকুল ইসলাম আরজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি ও নাট্যকার, বাংলা একাডেমির জীবন সদস্য মু: জালাল উদ্দিন নলুয়া। প্রধান আলোচক ছিলেন কবি, গীতিকার ও ঔপন্যাসিক প্রফেসর মো: আমির হোসেন।

স্বরচিত কবিতা পাঠ, আবৃত্তি ও আলোচনা শেষে সামাজিক, মানবিক সেবামূলক কাজ, সাহিত্য, কর্মদক্ষতা, সাংগঠনিক দক্ষতা ও নারী উদ্যোক্তাদের কাজে উৎসাহিত করতে কাব্যছন্দ ইন্সপায়ার অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করা হয়। এসময় সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ কে প্রধান অতিথি জাতিসত্তার কবি নুরুল হুদা সম্মাননা অ্যাওয়ার্ড তুলে দেন।

পরিশেষে কাব্যছন্দ এর কার্যকরী কমিটি ২০২৭-২০২৯ খ্রি. এর নাম ঘোষণা করা হয়। সর্বশেষে ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংগঠনের সহ-সভাপতি এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন কবি কাজী আনিসুল হক।

প্রধান অতিথির বক্তব্যে জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, “সাহিত্য ও সংস্কৃতি চর্চা একটি জাতির আত্মপরিচয় নির্মাণ করে। কাব্যছন্দ পাঠাগার তরুণদের মাঝে সাহিত্যবোধ জাগ্রত করে মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে যাচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ থেকে আরও অনেক সৃজনশীল লেখক ও সংগঠক বেরিয়ে আসবে।”

About bdpratinioto

Check Also

আলীনগর সংঘর্ষ, ক্ষতিগ্রস্তদের খোঁজ নিল দিরাই উপজেলা বিএনপি

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সংঘটিত দু’পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *