Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮১ পুরিয়া হেরোইনসহ ১৪ জন গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৮১ পুরিয়া হেরোইনসহ ১৪ জন গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক ও জুয়া সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দিনভর পৃথক স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। অভিযানে মোট ১৮১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ১১০ পুরিয়া হেরোইনসহ একটি নিয়মিত মাদক মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— সিয়াম (২০), পিতা: আশরাফ উদ্দিন, মাতা: নাছরিন, দক্ষিণ নিমাইকাশারী, সিদ্ধিরগঞ্জ; সফিকুল ইসলাম (৩০), পিতা: আব্দুল খালেক, নিমাইকাশালী, সিদ্ধিরগঞ্জ; এবং নিশাদ (২৫), পিতা: মৃত ইলিয়াস, মাতা: জোসনা বেগম, স্থায়ী ঠিকানা চাঁদপুর সদর, বর্তমানে মাদানীনগর (আদর্শনগর), সিদ্ধিরগঞ্জে বসবাসরত। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা নং-৪৮(০২)২৬ দায়ের করা হয়েছে।

অপরদিকে, ৭১ পুরিয়া হেরোইনসহ আরও একটি পৃথক মাদক মামলায় চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন— উকিল (৪৫), পিতা: মুকসুদ; শাকিল (৪০), পিতা: মৃত আব্দুর রহমান; কালু (৩৬), পিতা: আব্দুল করিম; এবং আলমগীর হোসেন (৩৭), পিতা: আব্দুর রাজ্জাক চৌকিদার। এ ঘটনায় মামলা নং-৪৯(০২)২৬ রুজু করা হয়েছে।

এছাড়া জুয়া আইনে পৃথক অভিযানে ছয়জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন— রেজাউল (৩৫), মো. হাসান (৪০), আসাদ (৪৮), বিল্লাল হোসেন (৪৫), বিল্লাল (৩৫) ও সাব্বির (৩৫)। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি একটি সিআর ওয়ারেন্টের ভিত্তিতেও একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, মাদক ও জুয়া নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপরতা নিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে আছি এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।”

About bdpratinioto

Check Also

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে মাদকসহ ৬ জন গ্রেপ্তার

মোঃ জমির আলী: ‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ মোট ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *