Most Recent Post
Home / নারায়ণগঞ্জ / লাকি বাজারে গ্যাস বিস্ফোরণ: বাবা ও তিন ছেলে দগ্ধ

লাকি বাজারে গ্যাস বিস্ফোরণ: বাবা ও তিন ছেলে দগ্ধ

শেখ নিয়াজ মোহাম্মদ:

‎নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের লাকি বাজার এলাকায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় বাবা ও তার তিন ছেলে দগ্ধ হয়েছেন। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৬টার দিকে শিবু মার্কেট সংলগ্ন ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎‎দগ্ধরা হলেন আব্দুল কাদের (৫০) এবং তার তিন ছেলে মেহেদী (১৭), জমজ ভাই সাকিব (১৬) ও রাকিব (১৬)। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, একতলা ভবনের একটি ভাড়া বাসায় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে বসবাস করতেন আব্দুল কাদের। সোমবার ভোরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে দেখতে পান, বাসার দরজা-জানালা ভেঙে গেছে এবং ঘরের ভেতরে আগুনে দগ্ধ অবস্থায় পড়ে আছেন পরিবারের সদস্যরা।পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসার ভেতরে গ্যাস লিকেজ হয়ে জমে থাকা গ্যাস থেকেই এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। উল্লেখ্য, এর একদিন আগেও সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার গিরিধারা আবাসিক ভবনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হওয়ার ঘটনা ঘটে। পরপর দুই দিনে এমন ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

About bdpratinioto

Check Also

নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: শিক্ষাপ্রতিষ্ঠানে জলবায়ু সহনশীলতা, স্বাস্থ্য সচেতনতা ও ডিজিটাল শিক্ষার প্রসারে নারায়ণগঞ্জ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *