Most Recent Post
Home / সারাদেশ / সুনামগঞ্জে নলুয়ারপার গ্রামে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মত্যু

সুনামগঞ্জে নলুয়ারপার গ্রামে বজ্রপাতে এক স্কুল ছাত্রীর মত্যু

সেলিম মাহবুব,সুনামগঞ্জঃ সুনামগঞ্জে বজ্রপাতে আখি (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেলে সদর উপজেলার গৌরাঙ্গ ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় স্কুলছাত্রী আখির। নিহত শিক্ষার্থী ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও গ্রামের জাহির উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টি শুরু হলে বাড়ির কাছে খলায় শুকাতে দেওয়া ধান আনতে যায় আখি। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হয় সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেলে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।##

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *