Most Recent Post
Home / সারাদেশ / হিন্দুদের বাড়িতে হামলায় যাকে সন্দেহ হবে, তাকেই রিমান্ডে নেওয়া হবে: পুলিশ সুপার

হিন্দুদের বাড়িতে হামলায় যাকে সন্দেহ হবে, তাকেই রিমান্ডে নেওয়া হবে: পুলিশ সুপার

বাংলাদেশ প্রতিনিয়ত ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করছেন পুলিশ সুপার মিজানুর রহমান।  তিনি বলেন, ‘যাকে পুলিশ সন্দেহ করবে, তাকে আটক করে প্রয়োজনে রিমান্ডে নেওয়া হবে।’ রোববার (২১ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ  সুপার এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে স্বল্পতম সময়ে চার্জশিট দেওয়া হবে। তবে, কোনো নিরপরাধ লোক এখানে হয়রানির শিকার হবে না।’ তিনি আরও বলেন, ‘শাল্লায় জলমহল নিয়ে বিরোধ থাকলেও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হিন্দুদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সহিদুর রহমান, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ আহমদ প্রমুখ।

উল্লেখ্য, মঙ্গলবার (১৬ মার্চ) রাতে ফেসবুকে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা মামুনুল হককে নিয়ে কটূক্তির অভিযোগে স্থানীয় হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র  দাসের ছেলে ঝুটন দাস আপনকে আটক করে  পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৭ মার্চ) সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের ১৫/২০টি বাড়িঘর ভাঙচুর করে হামলাকারীরা।

সর্বশেষ রোববার শনিবার দিবাগত রাতে দিরাই শাল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ। এই নিয়ে এ পর্যন্ত মামলার প্রধান আসামী শহিদুল ইসলাম ওরফে স্বাধীন মেম্বারসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।

Check Also

টেকনাফে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

ফরহাদ রহমান স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস ইয়াবা ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *