Most Recent Post
Home / খুলনা বিভাগ / শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

মনির হোসেন যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ৭ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক তিনটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, শার্শা উপজেলার নৈহাটি গ্রামের কামাল হোসেন, বসতপুর দুই নম্বর কলোনি গ্রামের আব্দুল আলিম (৩৫), বসতপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মুতালেব (৩২), টেংরালী গ্রামের মো. সম্রাট (৩০), তেবাড়িয়া গ্রামের মিজানুর রহমান (৩৮), একই এলাকার আল মামুন রেজা (৩৬) এবং নিজামপুর গ্রামের মনজুয়ারা খাতুন (৩৪)।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর, সিআর, পাওনা জারী ও অর্থজারীসহ বিভিন্ন মামলার পরোয়ানা ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের যশোর আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে শার্শা থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

About bdpratinioto

Check Also

পাবনার সাঁথিয়ায় মনিরুলের হত্যাকারী রাকিবের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় সরকারি এডওয়ার্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মনিরুল ইসলাম মনিরের হত্যাকারী ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *