Most Recent Post
Home / সারাদেশ / নারায়ণগঞ্জে কোরবানির হাটে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ব্যতিক্রমী মহিষ

নারায়ণগঞ্জে কোরবানির হাটে আলোচনায় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের ব্যতিক্রমী মহিষ

নিজস্ব প্রতিবেদক:নারায়ণগঞ্জে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর হাটে এবার বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ব্যতিক্রমী এক মহিষ, যার নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। নামের কারণেই ইতোমধ্যে এটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

‎নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত ‘রাবেয়া অ্যাগ্রো ফার্মে’ লালন-পালন করা এই মহিষটির ওজন ৭০০ কেজিরও বেশি। খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, এটি বিরল ‘এলভিনো’ জাতের মহিষ, যার গায়ের রঙ হালকা গোলাপি আভাযুক্ত সাদা।

‎খামার কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, মহিষটির কপালের চুলের বিশেষ আকৃতি সাবেক মার্কিন প্রেসিডেন্টের হেয়ারস্টাইলের সঙ্গে মিল থাকায় শখের বশে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
‎এদিকে ব্যতিক্রমী নামের কারণে প্রতিদিনই খামারে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় এটি স্থানীয় পর্যায়ে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

About bdpratinioto

Check Also

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় কুমিল্লা জেলা পুলিশ, অর্জন করল ৩য় স্থান

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে দেশের সকল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *