Most Recent Post
Home / জাতীয় / করোনায় আরো ২১৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৬৯

করোনায় আরো ২১৮ জনের মৃত্যু, শনাক্ত ৯৩৬৯

অনলাইন ডেস্ক:  দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৮ জন। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৩৬৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃত্যু ২০ হাজার ৬৮৫ জন এবং শনাক্ত হয়েছে ১২ লাখ ৪৯ হাজার ৪৮৪ জন। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০ হাজার ৯৭৬টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০ হাজার ৯৮০টি। এখন পর্যন্ত ৭৭ লাখ ৪০ হাজার ৮৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ৩০ দশমিক ২৪ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ১৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ২৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৬৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ১৩৪ জন পুরুষ এবং নারী ৮৪ জন। এখন পর্যন্ত পুরুষ ১৪ হাজার ৩ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৬৮২ জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ১০০ বছরের ঊর্ধ্বে ২ জন, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ৪ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৬৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩৭ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৬ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৬৭ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ২২ জন, খুলনায় ২৭ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৯ জন, রংপুরে ১৬ জন এবং ময়মনসিংহে ১২ জন মারা গেছেন।গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ১৫৬ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৪৯ জন এবং বাসায় মারা গেছেন ১৩ জন।দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। ওই বছরের ১৮ জুন তিন হাজার ৮০৩ জন নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার মধ্য দিয়ে লাখ ছাড়িয়েছিল করোনার রোগী। সেদিন পর্যন্ত মোট শনাক্ত ছিল এক লাখ দুই হাজার ২৯২ জন। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

About bdpratinioto

Check Also

ছাত্রলীগ ইস্যুতে নাহিদের বক্তব্যে রাজনৈতিক বিতর্ক

ছাত্ররাজনীতির অতীত সংশ্লিষ্টতা নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *